বাঙালি ভুতের উত্পত্তি, গায়ের রং, ওজন ইত্যাদি কিছু তথ্য জানতে পেরে, জনস্বার্থে তথ্যগুলি সবাইকে জানানো দরকার মনে হল৷
তো, আসুন তাহলে ভুতের উত্পত্তি দিয়েই শুরু করি৷ মানুষ মরে ভুত হয়, সে তো আমরা সবাই জানি৷ত্রৈলোক্যনাথও বলেছেন "মানুষ মরে ভুত হয়৷ ভুত মরে মার্বেল হয়'৷ ভুতেদের অধিকাংশই মানুষ মরেই হয় বটে, তবে দু'চারটে ভুত কিন্তু অন্য উপায়েও হয়৷ কেমন করে? এই ধরুন "ভুতের বাপের শ্রাদ্ধ' বলে একটা কথা আছে৷ তা সে কথা কি অমনি অমনি আকাশ থেকে পড়ল? নিশ্চয়ই ভুতের ছেলে ভুত হয়, নাহলে আর বাপ মরলে শ্রাদ্ধ করবে কী করে? এরা হল গিয়ে দুইপুরুষে ভুত, ভুতেদের মধ্যে অভিজাত শ্রেণী৷
খোঁজাখুঁজি
Sunday, August 30, 2009
Thursday, March 5, 2009
এবড়ো খেবড়ো রং - ১
এক এক্কে এক
---------------
কবে যেন একটা "বিশ্ব চকোলেট দিবস' ছিল ৷ তাই নিয়ে অফিসে শুরু হল আদিখ্যেতা ৷ এই যে মন্দার বাজার, তা এইচ আরের লোকজনএর হাতে আর তেমন কাজটাজ নেই , নিজেদের গুরুত্ব বোঝাতে তাই প্রতিমাসে একটা করে "ইভেন্ট' এর আয়োজন করে চলেছে ৷ তেমনই এক ইভেন্ট হল চকো-ফেস্ট৷ কদিন ধরে সমানে মাস মেইল আসছে, বক্তব্য হল "চকোলেট কিনুন ও কেনান'৷ কিছু নির্দিষ্ট প্রতিনিধির কাছে আপনি টাকা জমা দিয়ে বলে আসুন কাকে কি কি দিতে চান ৷ ওরা একটা মেসেজ কার্ড দেবে, তাতে আপনার বক্তব্য লিখে প্রতিনিধির হাতে দিয়ে দিন ৷ নির্দিষ্টদিনে সে গিয়ে চকোলেট আর মেসেজ দিয়ে আসবে ৷ বেশ কথা ৷ হাল্কা একটু তাচ্ছিল্যের ভাব থাকলেও আশেপাশের লোকেদের যতটা পারলাম উত্সাহিত করা চেষ্টা করলাম ৷ রুকিদেরই বেশী উত্সাহ ৷

Sunday, February 1, 2009
ছাঁটা ফুলের আসন
দমুকে বললাম দেখ নিজের জীবন থেকে একটা কিছু লিখতে হবে, যা কোনোদিন কাউকে বলা হয় নি । দমু বলল লিখে ফেলো, সমস্যা কি? আমি বললাম না মানে --- না বলা কথা । দমু বলল তাতেই বা সমস্যা কি? খুকীর গল্প লিখে দাও না । ও গল্প তো কেউ জানে না । আমি জিজ্ঞাসা করলাম কোন খুকী? দমু বলল : খুকীটা আমি-খুকী হতে পারে, তুমি-খুকী হতে পারে , অথবা সেই-খুকীও হতে পারে । আসলে আমাদের এখানে তো আমি-খুকী, তুমি-খুকী বা সেই-খুকীর গল্পগুলো উল্টেপাল্টে এরটা তার ঘাড়ে চাপিয়ে দিলেও খুব একটা ভুল হয় না । কোথায়ও না কোথায়ও গিয়ে সব খুকীদের গল্পগুলৈ একইরকম হয়ে যায়।
Sunday, November 23, 2008
The Legends of Khasak
হে পাঠক, আপনি "মাকোন্দো' চেনেন, দেখেছেন ম্যাজিক রিয়ালিজমের অনেক আঁকিবুকি ও জলছাপ ৷ হে অভিজ্ঞ পাঠক, আজ আপনাকে মাকোন্দো'র মতই এক প্রত্যন্ত ও বিচ্ছিন্ন জনপদ "খাসাক'এর পট দেখাতে চাই ৷
ও ভি ভিজয়নের "খাসাকিন্তে ইতিহাসম' মালয়ালম ভাষায় প্রকাশিত হয় ১৯৬৯ সালে৷ মনে রাখতে হবে মার্কেজের 'একশো বছরের নি:সঙ্গতা' সবে প্রকাশিত এবং সলমন রুশদীর "মধ্যরাত্রির সন্তান' তখনও ভুমিষ্ঠ হয় নি৷
ও ভি ভিজয়নের "খাসাকিন্তে ইতিহাসম' মালয়ালম ভাষায় প্রকাশিত হয় ১৯৬৯ সালে৷ মনে রাখতে হবে মার্কেজের 'একশো বছরের নি:সঙ্গতা' সবে প্রকাশিত এবং সলমন রুশদীর "মধ্যরাত্রির সন্তান' তখনও ভুমিষ্ঠ হয় নি৷
Sunday, October 26, 2008
সুরক্ষাচক্র, এবং /অথবা মুঠোয় পেষার গল্প
বছর তিনেক আগে আমার বন্ধু গোপাল, গুরগাঁও থেকে বাড়ী বদলে দিল্লী চলে গেল -- কারণ গুরগাঁওতে ওর বাড়ীটি অতিরিক্ত সুরক্ষিত হওয়ায় ওর নাকি খুব অসুবিধে হত। গুরগাঁওতে অফিসের কাছে একটা বাড়ীতে থাকত। থাকত মানে, ওর নামে ভাড়া নেওয়া ছিল, কখনও সখনও খুব রাত হলে সেখানে গিয়ে ঘুমোত। সেখান থেকে দেড়ঘন্টা যাতায়াতের দূরত্বে দিল্লী গেল এক বছর পূর্ণ না হতেই। আমরা খুব অবাক হয়েছিলাম। "সুরক্ষা' কারো অপছন্দ হতে পারে কিভাবে, তা ঠিক বুঝে উঠতে না পেরে ওকেই জিজ্ঞাসা করায় ও বিস্তারিত ব্যাখ্যা করে। সে কথায় পরে আসছি।
Saturday, August 9, 2008
এক্স ক্রোমোজোম
হিঞ্জেওয়াড়ি ফেজ - ৩ : রাত ৯.৩০
----------------------------
অফিস থেকেই দেখা যাচ্ছিল বাইরেটা কিরকম মিশমিশে অন্ধকার হয়ে গেছে ৷ তার সাথে নাগাড়ে চিপচিপে বৃষ্টি ৷ এই এসইজেডটায় এখনও বিশেষ কোম্পানি আসে নি ৷ চতুর্দিকে কনস্ট্রাকশানের কাজের ঠ্যালায় সমস্ত রাস্তায় রাবড়ির মত পুরু কাদাবালির স্তর ৷ আজকে তো এসপিএম বলেছে গাড়ীতে নিয়ে নামিয়ে দেবে, তাতেই এই ১০টা অবধি থেকে যাওয়া ৷ নাহলে এই ১০টার বাসে চাঁদনি চক গেলে আর টমটম পাওয়া যায় না ৷ সাড়ে নটার পরই টমটম বন্ধ হয়ে যায় ৷

Thursday, September 6, 2007
দুষ্টু মেয়ের খোঁজে
"বাংলা শিশুসাহিত্যের ছোটোমেয়েরা' , লেখক শিবাজী বন্দ্যোপাধ্যায়, প্রকাশক গাঙচিল।
নেহাত্ ঘটনাচক্রে বইটি প্রকাশ হবার দিন দুই আগেই হাতে আসে। চমৎকার প্রচ্ছদ ও মুদ্রণ পারিপাট্য। তখনও "অপ্রকাশিত' হওয়ায় বইটির প্রতি একটা কৌতুহল জাগেই , আরো বেশী হয় নামটি দেখে। কালো ও হলুদ প্রচ্ছদে হলুদ রঙে অর্ধবৃত্তাকারে লেখা "যখনই ঘুম ভেঙে যায় তখনই দেখি জেগে আছি'। রুমু বলেছিল না? হ্যাঁ রুমুই তো বলেছিল। মনে পড়ে যায় রুমুর মত আরো সব ছোটো ছোটো মেয়েদের কথা। দুর্গা, রাণু, আলি-ভুলি, মিচকিদের কথা।

Subscribe to:
Posts (Atom)