'৯৫ সালের বইমেলায়, নির্ঝঞ্ঝাটে বই দেখার জন্য একটি অপেক্ষাকৃত ফাঁকা দোকানের সন্ধানে ঘুরতে ঘুরতে "থীমা"তে যে বইটির প্রচ্ছদ দেখে থমকে দাঁড়িয়েছিলাম, তার নাম 'থোড় বড়ি খাড়া"। লেখক কল্যাণী দত্ত। কমলা রঙের হার্ড কভারে সাদাকালো ছবি আঁকা, ১৩১ পৃষ্ঠার কৃশকায় বইটির প্রতিটি পাতায় যত্নের ছাপ। প্রচ্ছদ ও অলঙ্করণ পূর্ণেন্দু পত্রী। এমন নয়নশোভন বই বাঙ্লায় খুব যে বেশী দেখা যায় তা নয়।
খোঁজাখুঁজি
Saturday, January 7, 2006
Sunday, May 15, 2005
নায়াগ্রা ফলস - সপ্তম আশ্চর্য্যের এক আশ্চর্য্য
আমার সাড়ে চার বছর বয়সে বাবা আমাকে একটি খেলনা এনে দেন যার নাম ভিউমাস্টার। এতে একটা প্ল্যাস্টিকের বাক্সে নানারকম ছবি দেখা যেত। সাদা রঙের গোল কার্ডের পরিধি বরাবর ছোট্ট ছোট ফিল্ম আটকানো থাকত। ঐ বাক্সের মাথার দিকে একটি স্লট যাতে ঐ সাদা কার্ড ঢুকিয়ে দিলে চমৎকার ছবি দেখা যায়। পাশে একটা হাতল আছে যা টানলে ছবি পরিবর্তন হয়। একেকটা কার্ডে ছবি থাকে ৭টা করে। এতেই একখানা কার্ড ছিল seven wonders বলে। তাতেই আমি প্রথম দেখি নায়াগ্রার ছবি। জলপ্রপাতের থেকেও আমার আশ্চর্য্য লেগেছিল কিছু লোককে একরকম হলুদ পোশাক পরে তার পাশ দিয়ে উঠতে দেখে। কেউ ঠিক করে বলতে পারে নি এক্কেরে একরকম পোশাক পরা ওরা কারা। কে যেন বলেছিল ওরা সৈন্য। সেই থেকে কতকিছু ভাবতাম ঐ জলপ্রপাতের পাশ দিয়ে হেঁটে যাওয়া নিয়ে। আহারে অত অত জল টপকে ওরা কি করে যাবে যুদ্ধ করতে? তখন অবশ্য ঐ জায়গাটা মস্ত দুরের দেশ বলে মনে হত। কল্পনাই করি নি নিজেও কোনোদিন ওখানে গিয়ে উপস্থিত হব।
Friday, December 24, 2004
খ্রীষ্টমাস ঈভ্
ডিসেম্বরে মাস এলেই চারিদিকে কেমন একটা খুশী খুশী ভাব দেখা যায়৷ এই উত্সব সেই উত্সব শুরু হয়ে যায় ৷ যত ধ্রুপদী সঙ্গীতের সারারত্রিব্যপী অনুষ্ঠান - ডিসেম্বর থেকে শুরু হয় ৷ 'রাজস্থান ফেস্টিভাল' , "ক্ষুদ্র ও কুটীরশিল্প মেলা' , অমুক তমুক খাদ্য উত্সব - সেসবও এই ডিসেম্বরেই শুরু হয়৷ পাড়ার ছোট্ট দোকানে সাজিয়ে রাখে কেক, চাক্কি, চিকলি, মাইসোর পাক --- এটাসেটা নানারকম ৷ বিদেশ থেকে বন্ধুরা বেশীরভাগ এইসময়ই দেশে আসে৷ স্কুলগুলোতে খ্রীষ্টমাসের ছুটি আসবো আসবো করছে -- দোকানপাট, বাচ্চাদের স্কুলে লাল নীল সোনালী চিকমিকে কাগজ দিয়ে সাজানো --- কোথায়ও বা সান্টা বেরিয়েছে ঘোড়ায়টানা গাড়ী চেপে -- বাচ্চারা তাকে ঘিরে আনন্দে লাফাচ্ছে -- নীল আকাশ--- ঝকঝকে রোদ -- আকাশ থেকে টুপটাপ খসে পড়ছে চিকমিকে ঝিলমিলে খুশীর বল৷
Subscribe to:
Posts (Atom)