খোঁজাখুঁজি

Saturday, March 31, 2012

রান্নাবান্না সহজ নয়

'নারিকেল ভোজনে অহিত যদি হয়, তন্ডুলেতে উপশম জানিবে নিশ্চয়
আম্রফলে দুগ্ধে ঘৃতে জামীরের রস কদলীর ফলে ঘৃত পাচক সরস

"কাঁঠালে কদলী ফল, কদলীতে ঘৃত ঘৃতপাকে জম্বুরস জীর্ণমতে ধৃত

জামরস বিগুণে লবণ প্রতিফল বিঘ্নকর লবণে তন্ডুলধৌত জল

Monday, February 13, 2012

উদারচরিতম


১)
বন্ধুমহলে চন্দনের বেশ দরাজদিল বলে নাম আছে৷ যে কোনও সামান্য উপলক্ষ্যেই বন্ধুদের খাইয়ে দেয়, কেউ সাহায্য চাইলে তো কথাই নেই, প্রাণপণে সাহায্য করে৷ চিন্তাভাবনায়ও বেশ উদার প্রকৃতির বলে পরিচিত৷ ওদের গোঁড়া ব্রাহ্মণবাড়ীর কোনও সংস্কারই সে মানে না৷ অহেতুক আচারসর্বস্বতা যে তার দু চক্ষের বিষ এ কথা সে প্রথম আলাপের মিনিট পনেরোর মধ্যেই জানিয়ে দেয় লোককে৷ দুটো এন জি ওর সাথে যুক্ত চন্দন৷ এছাড়াও একটি আধা সরকারি অনাথ আশ্রমেও তার যাওয়া আসা আছে, তাদের বিভিন্ন উদ্যোগের সাথে সক্রিয়ভাবেই জড়িত থাকে৷ চন্দনের দাদা রঞ্জনও অনেকটা এই ধরণেরই, তবে সে কথা অনেক কম বলে৷

Saturday, January 14, 2012

মাসকাবারি বইপত্তর - ২


এইমাসে প্রথমেই একটি বই আবার ফিরে পড়লাম৷ বইটি "লালবাতির নীল পরিরা' -- কৃষ্ণা দত্ত -- আনন্দ পাবলিশার্স। এছাড়া আর যে দুটি বই পড়ে শেষ করলাম তা
'পরিবেশের জাতপাত' -- মোহিত রায় -- গাঙচিল আর 'পূর্ববঙ্গীয় কথ্য ভাষা' -- কোরক সাহিত্য পত্রিকা -- প্রাক শারদ সংখ্যা৷

Saturday, October 1, 2011

মাসকাবারি বইপত্তর - সেপ্টেম্বর

সেপ্টেম্বর মাস খুবই ব্যস্ততার মাস৷ পুজোর ঠিক আগে আগে ইচ্ছেয় হোক কি অনিচ্ছায় সামাজিক, পারিবারিক দায়িত্ব কিছু পালন করতেই হয়৷ ফলে সময়ের টানাটানি আরও বেড়ে যায়৷ এমনিতেই সারাবছর সময়ের পেছনে পাঁইপাঁই করে দৌড়েও সময়কে ধরে উঠতে পারি না৷ যাই হোক মোদ্দা কথা হল, এই মাসে বইটই তেমন পড়া হয় নি৷ অল্প যে দুই একখান হয়েছে তাই লিখে রাখি৷

Monday, September 5, 2011

মাসকাবারি বইপত্তর - অগাস্ট

এই কিছু বছর ধরে আমার স্বভাব এমন হয়েছে, একসাথে দুই তিনখানা বই, কখনও বা চার পাঁচখানাও একসাথে শুরু করি, তারপর তারা বিভিন্ন সময়ে পড়া শেষ হয়৷ হঠাত্ই মনে হল প্রতি মাসের শেষে একটা হিসাব রাখলে মন্দ হয় না, কোনগুলো শেষ হল আর কেমন লগল তার৷ নিতান্তই সংক্ষিপ্তাকারে শুরু করি, পরে দেখা যাবেখন৷

Sunday, June 19, 2011

পরীবালা

১

--
এ: যত তাড়াতাড়িই কর না কেন, সেই সন্ধ্যে হয়ে এলো ----- খুব বিরক্ত হয়ে ছবির মা আকাশের দিকে একবার তাকাল, যদি মেঘ করে বেলা ছোট লেগে থাকে৷ কিন্তু না: আকাশ তকতকে নীল, সন্ধ্যেই হয়ে আসছে৷ এখনও লালবাড়ির বাসনমাজা আর মুনি দের বাড়ি বাসন মাজা, বারান্দামোছা বাকী৷ তারপর বাড়ি গিয়ে কাপড় ছেড়ে এসে মুনিদের বাড়ির পুজোর বাসন মাজতে হবে৷ মুনির দিদা পাঁচবাড়ির বাসনমাজা কাপড়ে পুজোর বাসন মাজতে দেয় না৷ আর বুড়ীর চোখও বলিহারি, ঠিক বুঝে যায় কাচা কাপড় না ছেড়ে রাখা কাপড় পরে এসেছে৷ তবে বুড়ী বকাবকি করে টরে না৷ দীর্ঘশ্বাস ফেলে শুধু বলে 'ঠাকুর তুমি দেখো'৷ ঐ শ্বাস আর বলার মধ্যে কি যেন থাকে, ছবির মা'র ভয়ে গলা শুকিয়ে যায়৷ দুই একদিন হয়েছে এরকম৷ তাড়াহুড়োতে ছবির মা আর কাচা কাপড় না খুঁজে হাতের কাছে আগের ছেড়ে রাখা কোন কাপড় পরে চলে এসেছে, আর ঠাকুরের বাসন নিয়ে মাজতে শুরু করার পরে মুনির দিদা দেখতে এসেই জিগ্যেস করেছে 'আইজ তুমি কাসা কাপড় পর নাই ছবির মা? এইডা তো আগের ছাইড়্যা থোওন কাপড় মুনে অয়'৷ আর তারপরই লম্বা দীর্ঘশ্বাস ফেলে 'ঠাকুর তুমি দেইখ্যো' বলে আস্তে আস্তে কুয়োতলা থেকে চলে যাওয়া৷ প্রথমবার ছবির মা ভয়ের চোটে কেঁদেই ফেলেছিল৷ ছোট বাচ্চাকাচ্চা নিয়ে ঘর করে, ঠাকুরের অভিশাপ লাগলে আর দেখতে হবে না৷ এখন খেয়াল করে সকালে রোজ একটা আর দুপুরে করে চান করে খেতে আসে সময় আর একটা কাপড় কেচে দিয়ে যায় ছবির মা, যাতে বিকেলে অন্তত একটা কাপড় শুকিয়ে যায়৷ তা, এই বাড়িতে কাজ করছে আজ চোদ্দো বছর হল, সবারই রীতধর্ম জানা হয়ে গেছে ওর এতদিনে৷


Friday, April 22, 2011

ঝর্ণা যেথায় বসত করে

মাইকের অত্যাচারে আর আনন্দের ওভারডোজে পুজোর সময় কলকাতা বা আশেপাশে থাকা যাবে না বলে পুজোর দুমাস আগে থেকেই হন্যে হয়ে বেড়ানোর প্ল্যান শুরু করেছিলাম এখান ওখান সেখান করতে করতে সিকিম ফাইনাল হল বন্ধু অরিজিৎও সুমনা, ঋক, ঋতিকে নিয়ে যাচ্ছে, একই সময় গেলে একসাথে হইহল্লা করতে করতে যাওয়াও হবে আর গাড়ীভাড়াও শেয়ার করা যাবে এইসব সাত্পাঁচ ভেবেটেবে ঠিক হল উত্তর সিকিম আমরা একসাথে 'ফর্চুনা রেসর্টসের প্যাকেজে ঘুরব, আর বাকীটা যে যার মত