খোঁজাখুঁজি

Showing posts with label বই. Show all posts
Showing posts with label বই. Show all posts

Monday, September 5, 2011

মাসকাবারি বইপত্তর - অগাস্ট

এই কিছু বছর ধরে আমার স্বভাব এমন হয়েছে, একসাথে দুই তিনখানা বই, কখনও বা চার পাঁচখানাও একসাথে শুরু করি, তারপর তারা বিভিন্ন সময়ে পড়া শেষ হয়৷ হঠাত্ই মনে হল প্রতি মাসের শেষে একটা হিসাব রাখলে মন্দ হয় না, কোনগুলো শেষ হল আর কেমন লগল তার৷ নিতান্তই সংক্ষিপ্তাকারে শুরু করি, পরে দেখা যাবেখন৷

Tuesday, April 20, 2010

টুপটাপ শব্দ কুড়িয়ে তৈরী বই - কাঠের সেনাপতি

তারেক নূরুল হাসান'কে আমরা চিনি 'কনফুসিয়াস' নামে৷ কনফুসিয়াসের লেখালিখির সাথে আমার পরিচয় বিভিন্ন বাংলা ফোরাম ও ব্লগে৷ ওঁর লেখার শান্ত সমাহিত ভাবটি আমার বড় পছন্দের, বড় ঈর্ষারও বটে৷ তাই ওঁর প্রথম বই নিয়ে দু'কথা লিখতে বসে আমি হয়ত খুব একটা নিরপেক্ষ মত দিতে পারব না, সেকথা আগেভাগেই মাননীয় পাঠককে জানিয়ে রাখা ভাল৷ তাহলে এরপরেও আপনি এই লেখাটা পড়বেন কেন? পড়বেন পড়বেন৷ কারণ না পড়লে আপনি জানতে পারবেন না টুপটাপ শব্দ কুড়িয়ে কুড়িয়ে তৈরী হয়ে ওঠা এক একটা আস্ত গল্পের খবর৷

Wednesday, February 3, 2010

আইন যখন তামাশা

অরিন্দম দাশগুপ্ত(অনুবাদক); মিয়াজান দারোগার একরারনামা ; প্রকাশক (কলকাতা :চর্চাপদ); পৃষ্ঠাসংখ্যা 152(পরিশিষ্টসহ)
ISBN : 978-81-907607-5-1


বেঙ্গল লাইব্রেরী ক্যাটালগ থেকে প্রাপ্ত মূল পুস্তক সম্পর্কে তথ্যাদি:
F F Christian - The Confession of Miajan, Daroga of Police dictated by him and translated by a Muffussilite ; Publisher - Messers Wyman and Company, 1A Hare Street Calcutta; Date of Publication - 10.4.1869; Pages - 148; No. of copies - 200


সে এক সময়, ইংরেজ তখনও ভারতবর্ষের শাসনভার নিজের হাতে সম্পূর্ণ তুলে নেয় নি, খাতায়কলমে মুঘলসম্রাট বাহাদুর শাহ্ জাফর তখনও দিল্লীর মসনদে , সিপাহী বিদ্রোহের তখনও সতেরো আঠেরো বছর দেরী আছে৷ "আইনের শাসন' নিতান্তই কাগজে কলমে অবস্থিত, বাস্তবে খুব একটা দেখা যায় না; সে এক সময় যখন আস্তে আস্তে নীলকররা জাঁকিয়ে বসছে, জমিদাররা লুঠতরাজকে মোটামুটি ধর্ম বলেই মনে করেন৷ সে এক সময় যখন সতীদাহ প্রথা বেঙ্গল প্রেসিডেন্সি এলাকায় নিষিদ্ধ ঘোষণা করা হলেও টুকটাক এদিকওদিক সতী হওয়ার গল্প শোনা যায়; রেল যোগাযোগ ব্যবস্থা তখনও তৈরি করে উঠতে পারে নি ইংরেজরা৷ সেই সময়ের নানান কাহিনী, সত্য ও কাল্পনিক দুই-ই আমরা পড়েছি৷ পড়েছি আইন ও বিচারবিভাগ এব ংপুলিশি হালচাল নিয়েও কিছু বইপś৷ অনেকের ম্তে, বিশেষত: ঔপনিবেশিক কালে, 'দারোগাসাহিত্য' কে সাহিত্যের একটা উপবিভাগ হিসেবে চিহ্নিত করা যায়৷

Sunday, August 30, 2009

ভুত সম্পর্কে যে দু'চার কথা জানলাম

বাঙালি ভুতের উত্পত্তি, গায়ের রং, ওজন ইত্যাদি কিছু তথ্য জানতে পেরে, জনস্বার্থে তথ্যগুলি সবাইকে জানানো দরকার মনে হল৷

তো, আসুন তাহলে ভুতের উত্পত্তি দিয়েই শুরু করি৷ মানুষ মরে ভুত হয়, সে তো আমরা সবাই জানি৷ত্রৈলোক্যনাথও বলেছেন "মানুষ মরে ভুত হয়৷ ভুত মরে মার্বেল হয়'৷ ভুতেদের অধিকাংশই মানুষ মরেই হয় বটে, তবে দু'চারটে ভুত কিন্তু অন্য উপায়েও হয়৷ কেমন করে? এই ধরুন "ভুতের বাপের শ্রাদ্ধ' বলে একটা কথা আছে৷ তা সে কথা কি অমনি অমনি আকাশ থেকে পড়ল? নিশ্চয়ই ভুতের ছেলে ভুত হয়, নাহলে আর বাপ মরলে শ্রাদ্ধ করবে কী করে? এরা হল গিয়ে দুইপুরুষে ভুত, ভুতেদের মধ্যে অভিজাত শ্রেণী৷

Sunday, November 23, 2008

The Legends of Khasak

হে পাঠক, আপনি "মাকোন্দো' চেনেন, দেখেছেন ম্যাজিক রিয়ালিজমের অনেক আঁকিবুকি ও জলছাপ ৷ হে অভিজ্ঞ পাঠক, আজ আপনাকে মাকোন্দো'র মতই এক প্রত্যন্ত ও বিচ্ছিন্ন জনপদ "খাসাক'এর পট দেখাতে চাই ৷


ও ভি ভিজয়নের "খাসাকিন্তে ইতিহাসম' মালয়ালম ভাষায় প্রকাশিত হয় ১৯৬৯ সালে৷ মনে রাখতে হবে মার্কেজের 'একশো বছরের নি:সঙ্গতা' সবে প্রকাশিত এবং সলমন রুশদীর "মধ্যরাত্রির সন্তান' তখনও ভুমিষ্ঠ হয় নি৷