সে ছিল একসময় যখন বর্ষাকাল ছাড়া অন্যসময় ইলিশমাছ কিনতে গেলে মানিকতলা বাজারে নিয়মিত ঢুঁ মারতে হত, চেনা দোকানিকে তুতিয়ে পাতিয়ে যদি পাওয়া যায় মনোমত একটি বা একজোড়া 'জলের রূপালী শস্য'৷ এদিকে বর্ষাকালে তো যখন তখন চকচকে ইলিশ ঢুকে পড়ত বাঙালীর হেঁসেলে৷ রাত সাড়ে নটায় বাড়ী ফেরার পথে গঙ্গার ঘাট থেকে ইলিশ নিয়ে ফিরেছেন দাদু আর দিদা ভাববাচ্যে 'মাইনষের কুনো আক্কল নাই! তাইন রাতদুফরে ইলিশ লইয়্যা আইছুইন' মুখঝামটা দিয়েও দিব্বি কেটেকুটে ভেজেভুজে খাইয়েছেন সবাইকে৷
খোঁজাখুঁজি
Sunday, August 1, 2010
Saturday, July 31, 2010
মন্দাদিনের আঁকিবুকি
১
--
আমার একটা লালমাটির রাস্তা আছে ৷ স্বপ্নে৷ সেই রাস্তাটা সামনে বেশ সোজা৷ যত দূরে যেতে থাকে, ততই অ্যাঁকাব্যাঁকা হয়ে ঝাপসা হয়ে যায়৷ অনেক দূরে , যেখানে আকাশ নীলচে লাল আর মাটিটা সবজে লাল, সেখানে গিয়ে এই রাস্তাটা এঁকেবেঁকে হঠাত্ আকাশে উঠে যায়৷ ঘুম না এলে চোখ বুঁজে এই রাস্তাটাকে আমি দেখি ৷ দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি৷ ঘুমিয়ে ঘুমিয়ে দেখি, কিম্বা দেখি না, ঠিক মনে থাকে না৷
আমার স্বপ্নে আগে অনেক পুকুরও ছিল৷ ছোটবেলায় একসময় আমি শহর থেকে মফস্বলের আত্মীয়বাড়ীতে গিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে পুকুর দেখে বেড়াতাম৷ টলটলে পুকুর, পানা পুকুর, সাঁতার কাটার , চান করার, কাপড় কাচার পুকুর কিম্বা গম্ভীরমত দেখতে, খাবার জলের পুকুর৷ সেগুলো আজকাল আর নেই৷ আমি যখন বেশ বড় হয়ে চাকরী শুরু করি, তখন চারদিকে হঠাত্ "সমৃদ্ধি'র পালে হাওয়া লাগে৷ চারিদিকে সবকিছু ফুলেফেঁপে উঠতে থাকে৷ ছোট বাড়ীগুলো বড় হয়ে যায়, বড়গুলো ভেঙেচুরে 'হাউসিং কমপ্লেক্'স হয়ে যায়৷ রাস্তাগুলো চওড়া হয়৷ আর এরা সবাই মিলে পুকুরগুলো চুষে খেয়ে ফেলে৷ আমার স্বপ্ন থেকে তাই পুকুরগুলো উবে গেছে৷ তার বদলে আমি আজকাল মাঝেমাঝে খালিবাড়ীর স্বপ্ন দেখি৷ অর্ধেক তৈরী হওয়া কংক্রীটের খাঁচার স্বপ্ন৷

Sunday, July 25, 2010
এবড়ো খেবড়ো রং - ৪
১
-
হাত দুখানা আজকাল কিবোর্ডের চেয়ে মাউসেই বেশী স্বচ্ছন্দ বোধ করে, তাই মাথায় কিলবিল করে বেড়ানো কথাগুলোর আর মুক্তি হয় না৷ এদিকে কিছুই না লিখলে আবার মনটা কিরকম যেন করে৷ অথচ হাবিজাবি চাট্টি অক্ষর বসিয়ে কি যে ছাই স্বর্গলাভ হয়! কিচ্ছু হয় না ---- কিস্যু না৷ হাজার হাজার বছর ধরে মানুষ মোটের ওপর একইরকম হিংস্র আর মতলববাজ থেকেই গেছে৷ কিছু লোক নানারকম ভাল কথা বলেছে আর দিনের শেষে কিছু লোক সেগুলোকে 'দু: য্যা:' করে দিয়ে অন্যকিছু করে গেছে৷

Saturday, May 15, 2010
চিত্র-লেখা ২
আজকে সামনের বারান্দায় কেউ আসে নি, বোধহয় বাড়িতে কেউ নেই৷ ওই বাড়িটা আসলে পর্যটকদের থাকার জন্য৷ এই অদ্ভুত নির্জন জায়গাটায়ও কিছু পর্যটক আসে মাঝেমধ্যেই৷ আর আজকাল বোধহয় নির্জন জায়গায় বেড়াতে যাওয়াটা একটা ফ্যাশানও হয়ে দাঁড়িয়েছে৷ বাড়িটা দেখাশোনা করে বাহাদুর আর ওর বউ৷ ওর বউয়ের নাম জানা যায় না৷ ওরা বাড়িটার ওইপাশে একটা আলাদা কোয়ার্টারে থাকে৷
Tuesday, April 20, 2010
টুপটাপ শব্দ কুড়িয়ে তৈরী বই - কাঠের সেনাপতি
তারেক নূরুল হাসান'কে আমরা চিনি 'কনফুসিয়াস' নামে৷ কনফুসিয়াসের লেখালিখির সাথে আমার পরিচয় বিভিন্ন বাংলা ফোরাম ও ব্লগে৷ ওঁর লেখার শান্ত সমাহিত ভাবটি আমার বড় পছন্দের, বড় ঈর্ষারও বটে৷ তাই ওঁর প্রথম বই নিয়ে দু'কথা লিখতে বসে আমি হয়ত খুব একটা নিরপেক্ষ মত দিতে পারব না, সেকথা আগেভাগেই মাননীয় পাঠককে জানিয়ে রাখা ভাল৷ তাহলে এরপরেও আপনি এই লেখাটা পড়বেন কেন? পড়বেন পড়বেন৷ কারণ না পড়লে আপনি জানতে পারবেন না টুপটাপ শব্দ কুড়িয়ে কুড়িয়ে তৈরী হয়ে ওঠা এক একটা আস্ত গল্পের খবর৷
Sunday, February 28, 2010
এবড়ো খেবড়ো রং - ৩
১
--
বিগত এক দশকে প্রতি ২-৩ বছরে জায়গা বদলে বদলে এমন অভ্যাস হয়েছে যে কোথাও ২ বছর হলেই মনে হয় বাব্বা: কত্তদিন হয়ে গেল এখানে! তা পুণেতেও নয় নয় করে আড়াইবছর হয়ে গেল৷ এ শহর ভাল লাগে আবার লাগেও না৷ পাহাড় আমার বড় পছন্দের বিষয়৷ এ শহরের এদিক ওদিক থেকে উঁকিমারা পাহাড়দের তাই বড় ভাল লাগে৷ শহরের লোকগুলো এমনিতে শান্ত নিরীহগোছের,

Tuesday, February 16, 2010
টিক টক --- টিক টক
সহ্যাদ্রি পর্বতমালার কোলে কোলে বেড়ে ওঠা এই শহরটা মাত্র কয় বছর আগেও ছিল ছোট্ট একটা ঘুমুঘুমু শহর৷ ছিমছাম দোতলা চারতলা বাড়ী, শহরের অনেকটা জুড়ে ক্যান্টনমেন্ট, রাস্তার দুদিক থেকে উঠে যাওয়া মস্ত মস্ত গাছের ডাল জুড়ে রাস্তার ওপরে তৈরী আর্চ আর নীচে আলোছায়ার আঁকিবুকি, হঠাৎ হঠাৎ চড়াই উৎরাই হয়ে যাওয়া রাস্তাওয়ালা এই শহরের দোকানদারেরা দুপুরবেলা মফস্বলের মত দোকান বন্ধ করে বাড়ী যেত৷ খেয়ে ঘুমিয়ে এসে আবার দোকান খুলত বিকেলবেলা৷ অমুক তমুক 'মিত্রমণ্ডলী'র ব্যবস্থাপনায় নাটক কিম্বা গানবাজনার অনুষ্ঠানও নিয়মিতই হত৷আর পুণে ইউনিভার্সিটি, ফার্গুসন কলেজ, সিমবায়োসিস কিম্বা ফিল্ম ইনস্টিটুটের ছাত্রছাত্রীদের প্রাণচাঞ্চল্যে ভরপুর হয়ে থাকে তো আজও, এই ঘটমান বর্তমানেও৷
Subscribe to:
Posts (Atom)