আজকে সামনের বারান্দায় কেউ আসে নি, বোধহয় বাড়িতে কেউ নেই৷ ওই বাড়িটা আসলে পর্যটকদের থাকার জন্য৷ এই অদ্ভুত নির্জন জায়গাটায়ও কিছু পর্যটক আসে মাঝেমধ্যেই৷ আর আজকাল বোধহয় নির্জন জায়গায় বেড়াতে যাওয়াটা একটা ফ্যাশানও হয়ে দাঁড়িয়েছে৷ বাড়িটা দেখাশোনা করে বাহাদুর আর ওর বউ৷ ওর বউয়ের নাম জানা যায় না৷ ওরা বাড়িটার ওইপাশে একটা আলাদা কোয়ার্টারে থাকে৷
খোঁজাখুঁজি
Showing posts with label চিত্র-লেখা. Show all posts
Showing posts with label চিত্র-লেখা. Show all posts
Saturday, May 15, 2010
Tuesday, January 5, 2010
চিত্র-লেখা ১
সারাদিন রেললাইনটা পড়ে পড়ে ভোঁস ভোঁস করে ঘুমোয় আর মাঝরাত্তিরের পর গা মোড়ামুড়ি দিয়ে জেগে ওঠে৷ তখন ওতে কান পাতলে শোনা যায় শোঁ শোঁ, সাঁই সাঁই, ঠুকঠাক, ঢকাং ঢকাং শব্দ৷ তারপর ঝমঝম ঝমাঝম করে একটা বড়সড় জোয়ানমত ট্রেনগাড়ী দৌড়ে যায়৷ আবার চুঁইচুঁই, ঘটাংঘটাং এরপরে ছ:-ঘিসস, ছ:-ঘিসস করে হাঁপের টান টেনে টেনে একটা বুড়োমত মালগাড়ী যায়৷তারপরও রেললাইনটা জেগেই থাকে, যদিও আর গাড়ীটাড়ি আসবে না সেই কাল রাত্তিরের আগে; তবু ও জেগে জেগে অপেক্ষা করে সকালের পাখীগুলোর৷
Subscribe to:
Posts (Atom)