খোঁজাখুঁজি

Showing posts with label এলোমেলো ভাবনা. Show all posts
Showing posts with label এলোমেলো ভাবনা. Show all posts

Sunday, July 25, 2010

এবড়ো খেবড়ো রং - ৪

১

-
হাত দুখানা আজকাল কিবোর্ডের চেয়ে মাউসেই বেশী স্বচ্ছন্দ বোধ করে, তাই মাথায় কিলবিল করে বেড়ানো কথাগুলোর আর মুক্তি হয় না৷ এদিকে কিছুই না লিখলে আবার মনটা কিরকম যেন করে৷ অথচ হাবিজাবি চাট্টি অক্ষর বসিয়ে কি যে ছাই স্বর্গলাভ হয়! কিচ্ছু হয় না ---- কিস্যু না৷ হাজার হাজার বছর ধরে মানুষ মোটের ওপর একইরকম হিংস্র আর মতলববাজ থেকেই গেছে৷ কিছু লোক নানারকম ভাল কথা বলেছে আর দিনের শেষে কিছু লোক সেগুলোকে 'দু: য্যা:' করে দিয়ে অন্যকিছু করে গেছে৷

Sunday, February 28, 2010

এবড়ো খেবড়ো রং - ৩

১
--
বিগত এক দশকে প্রতি ২-৩ বছরে জায়গা বদলে বদলে এমন অভ্যাস হয়েছে যে কোথাও ২ বছর হলেই মনে হয় বাব্বা: কত্তদিন হয়ে গেল এখানে! তা পুণেতেও নয় নয় করে আড়াইবছর হয়ে গেল৷ এ শহর ভাল লাগে আবার লাগেও না৷ পাহাড় আমার বড় পছন্দের বিষয়৷ এ শহরের এদিক ওদিক থেকে উঁকিমারা পাহাড়দের তাই বড় ভাল লাগে৷ শহরের লোকগুলো এমনিতে শান্ত নিরীহগোছের,

Saturday, September 26, 2009

এবড়ো খেবড়ো রং - ২

১৷
এমনিতে বৃষ্টি নিয়ে আমার তেমন কোন অতিরিক্ত ভাললাগা নেই৷ রাস্তায় বেরোতে না হলে, বৃষ্টির শোভা উপভোগ করতে পারি, কিন্তু বেরোতে হলে বৃষ্টি আমার দু'চক্ষের বিষ৷ এই বছর বর্ষার শুরুর দিকে তেমন বৃষ্টি টিষ্টি হল না, খরা হতে পারে এই সম্ভাবনায় সবাই যখন বেশ চিন্তিত তখনই হুড়মুড়িয়ে শুরু হল বৃষ্টি৷ জুলাই মাসটা বেশ জল চুপচুপে হয়ে কাটার পর গোটা আগস্ট মাসটা শুকনো গেল৷ এরই মধ্যে পুণেতে সোয়াইন ফ্লু একেবারে মহামারী হয়ে দেখা দিল৷ চারদিকে আতঙ্ক, বেশ কিছু লোকজন মারাও গেল, বাজারে জোরদার কনস্পিরেসির গুজব৷ মহারাষ্ট্রের সবচেয়ে বড় উত্সব "গণপতি উত্সব' এসে চলেও গেল৷ এবারে তেমন জাঁকজমক হয় নি৷ লোকজন নাকে মুখে নাকোশ বেঁধে ঘুরে বেড়াতে লাগল, অথবা বাড়ী থেকে বেরোলই না৷ আগস্টের শেষ থেকে আবার শুরু হল বৃষ্টির জন্য হাপিত্যেশ৷ বিভিন্ন জলাধারের জলের উচ্চতা মাপা হতে লাগল রোজ৷ বর্ষাকালে জলাধার ভর্তি না হলে আগামী গরমে লোডশেডিং আর জলকষ্ট দুইই বাড়বে চরমে৷ পুণেতে পানীয় জলের সরবরাহ দেয় খড়গপাস্লা জলাধার৷ ৩১শে আগস্ট পর্যন্ত তার ৭০ শতাংশ ভর্তি হয়েছে৷ বেশ চিন্তার ব্যপার সন্দেহ নেই৷

Thursday, March 5, 2009

এবড়ো খেবড়ো রং - ১

এক এক্কে এক
---------------
কবে যেন একটা "বিশ্ব চকোলেট দিবস' ছিল ৷ তাই নিয়ে অফিসে শুরু হল আদিখ্যেতা ৷ এই যে মন্দার বাজার, তা এইচ আরের লোকজনএর হাতে আর তেমন কাজটাজ নেই , নিজেদের গুরুত্ব বোঝাতে তাই প্রতিমাসে একটা করে "ইভেন্ট' এর আয়োজন করে চলেছে ৷ তেমনই এক ইভেন্ট হল চকো-ফেস্ট৷ কদিন ধরে সমানে মাস মেইল আসছে, বক্তব্য হল "চকোলেট কিনুন ও কেনান'৷ কিছু নির্দিষ্ট প্রতিনিধির কাছে আপনি টাকা জমা দিয়ে বলে আসুন কাকে কি কি দিতে চান ৷ ওরা একটা মেসেজ কার্ড দেবে, তাতে আপনার বক্তব্য লিখে প্রতিনিধির হাতে দিয়ে দিন ৷ নির্দিষ্টদিনে সে গিয়ে চকোলেট আর মেসেজ দিয়ে আসবে ৷ বেশ কথা ৷ হাল্কা একটু তাচ্ছিল্যের ভাব থাকলেও আশেপাশের লোকেদের যতটা পারলাম উত্সাহিত করা চেষ্টা করলাম ৷ রুকিদেরই বেশী উত্সাহ ৷