খোঁজাখুঁজি

Sunday, July 25, 2010

এবড়ো খেবড়ো রং - ৪

১

-
হাত দুখানা আজকাল কিবোর্ডের চেয়ে মাউসেই বেশী স্বচ্ছন্দ বোধ করে, তাই মাথায় কিলবিল করে বেড়ানো কথাগুলোর আর মুক্তি হয় না৷ এদিকে কিছুই না লিখলে আবার মনটা কিরকম যেন করে৷ অথচ হাবিজাবি চাট্টি অক্ষর বসিয়ে কি যে ছাই স্বর্গলাভ হয়! কিচ্ছু হয় না ---- কিস্যু না৷ হাজার হাজার বছর ধরে মানুষ মোটের ওপর একইরকম হিংস্র আর মতলববাজ থেকেই গেছে৷ কিছু লোক নানারকম ভাল কথা বলেছে আর দিনের শেষে কিছু লোক সেগুলোকে 'দু: য্যা:' করে দিয়ে অন্যকিছু করে গেছে৷

Saturday, May 15, 2010

চিত্র-লেখা ২

আজকে সামনের বারান্দায় কেউ আসে নি, বোধহয় বাড়িতে কেউ নেই৷ ওই বাড়িটা আসলে পর্যটকদের থাকার জন্য৷ এই অদ্ভুত নির্জন জায়গাটায়ও কিছু পর্যটক আসে মাঝেমধ্যেই৷ আর আজকাল বোধহয় নির্জন জায়গায় বেড়াতে যাওয়াটা একটা ফ্যাশানও হয়ে দাঁড়িয়েছে৷ বাড়িটা দেখাশোনা করে বাহাদুর আর ওর বউ৷ ওর বউয়ের নাম জানা যায় না৷ ওরা বাড়িটার ওইপাশে একটা আলাদা কোয়ার্টারে থাকে৷


Tuesday, April 20, 2010

টুপটাপ শব্দ কুড়িয়ে তৈরী বই - কাঠের সেনাপতি

তারেক নূরুল হাসান'কে আমরা চিনি 'কনফুসিয়াস' নামে৷ কনফুসিয়াসের লেখালিখির সাথে আমার পরিচয় বিভিন্ন বাংলা ফোরাম ও ব্লগে৷ ওঁর লেখার শান্ত সমাহিত ভাবটি আমার বড় পছন্দের, বড় ঈর্ষারও বটে৷ তাই ওঁর প্রথম বই নিয়ে দু'কথা লিখতে বসে আমি হয়ত খুব একটা নিরপেক্ষ মত দিতে পারব না, সেকথা আগেভাগেই মাননীয় পাঠককে জানিয়ে রাখা ভাল৷ তাহলে এরপরেও আপনি এই লেখাটা পড়বেন কেন? পড়বেন পড়বেন৷ কারণ না পড়লে আপনি জানতে পারবেন না টুপটাপ শব্দ কুড়িয়ে কুড়িয়ে তৈরী হয়ে ওঠা এক একটা আস্ত গল্পের খবর৷

Sunday, February 28, 2010

এবড়ো খেবড়ো রং - ৩

১
--
বিগত এক দশকে প্রতি ২-৩ বছরে জায়গা বদলে বদলে এমন অভ্যাস হয়েছে যে কোথাও ২ বছর হলেই মনে হয় বাব্বা: কত্তদিন হয়ে গেল এখানে! তা পুণেতেও নয় নয় করে আড়াইবছর হয়ে গেল৷ এ শহর ভাল লাগে আবার লাগেও না৷ পাহাড় আমার বড় পছন্দের বিষয়৷ এ শহরের এদিক ওদিক থেকে উঁকিমারা পাহাড়দের তাই বড় ভাল লাগে৷ শহরের লোকগুলো এমনিতে শান্ত নিরীহগোছের,

Tuesday, February 16, 2010

টিক টক --- টিক টক

সহ্যাদ্রি পর্বতমালার কোলে কোলে বেড়ে ওঠা এই শহরটা মাত্র কয় বছর আগেও ছিল ছোট্ট একটা ঘুমুঘুমু শহর৷ ছিমছাম দোতলা চারতলা বাড়ী, শহরের অনেকটা জুড়ে ক্যান্টনমেন্ট, রাস্তার দুদিক থেকে উঠে যাওয়া মস্ত মস্ত গাছের ডাল জুড়ে রাস্তার ওপরে তৈরী আর্চ আর নীচে আলোছায়ার আঁকিবুকি, হঠাৎ হঠাৎ চড়াই উৎরাই হয়ে যাওয়া রাস্তাওয়ালা এই শহরের দোকানদারেরা দুপুরবেলা মফস্বলের মত দোকান বন্ধ করে বাড়ী যেত৷ খেয়ে ঘুমিয়ে এসে আবার দোকান খুলত বিকেলবেলা৷ অমুক তমুক 'মিত্রমণ্ডলী'র ব্যবস্থাপনায় নাটক কিম্বা গানবাজনার অনুষ্ঠানও নিয়মিতই হত৷আর পুণে ইউনিভার্সিটি, ফার্গুসন কলেজ, সিমবায়োসিস কিম্বা ফিল্ম ইনস্টিটুটের ছাত্রছাত্রীদের প্রাণচাঞ্চল্যে ভরপুর হয়ে থাকে তো আজও, এই ঘটমান বর্তমানেও৷


Wednesday, February 3, 2010

আইন যখন তামাশা

অরিন্দম দাশগুপ্ত(অনুবাদক); মিয়াজান দারোগার একরারনামা ; প্রকাশক (কলকাতা :চর্চাপদ); পৃষ্ঠাসংখ্যা 152(পরিশিষ্টসহ)
ISBN : 978-81-907607-5-1


বেঙ্গল লাইব্রেরী ক্যাটালগ থেকে প্রাপ্ত মূল পুস্তক সম্পর্কে তথ্যাদি:
F F Christian - The Confession of Miajan, Daroga of Police dictated by him and translated by a Muffussilite ; Publisher - Messers Wyman and Company, 1A Hare Street Calcutta; Date of Publication - 10.4.1869; Pages - 148; No. of copies - 200


সে এক সময়, ইংরেজ তখনও ভারতবর্ষের শাসনভার নিজের হাতে সম্পূর্ণ তুলে নেয় নি, খাতায়কলমে মুঘলসম্রাট বাহাদুর শাহ্ জাফর তখনও দিল্লীর মসনদে , সিপাহী বিদ্রোহের তখনও সতেরো আঠেরো বছর দেরী আছে৷ "আইনের শাসন' নিতান্তই কাগজে কলমে অবস্থিত, বাস্তবে খুব একটা দেখা যায় না; সে এক সময় যখন আস্তে আস্তে নীলকররা জাঁকিয়ে বসছে, জমিদাররা লুঠতরাজকে মোটামুটি ধর্ম বলেই মনে করেন৷ সে এক সময় যখন সতীদাহ প্রথা বেঙ্গল প্রেসিডেন্সি এলাকায় নিষিদ্ধ ঘোষণা করা হলেও টুকটাক এদিকওদিক সতী হওয়ার গল্প শোনা যায়; রেল যোগাযোগ ব্যবস্থা তখনও তৈরি করে উঠতে পারে নি ইংরেজরা৷ সেই সময়ের নানান কাহিনী, সত্য ও কাল্পনিক দুই-ই আমরা পড়েছি৷ পড়েছি আইন ও বিচারবিভাগ এব ংপুলিশি হালচাল নিয়েও কিছু বইপś৷ অনেকের ম্তে, বিশেষত: ঔপনিবেশিক কালে, 'দারোগাসাহিত্য' কে সাহিত্যের একটা উপবিভাগ হিসেবে চিহ্নিত করা যায়৷

Tuesday, January 5, 2010

চিত্র-লেখা ১

সারাদিন রেললাইনটা পড়ে পড়ে ভোঁস ভোঁস করে ঘুমোয় আর মাঝরাত্তিরের পর গা মোড়ামুড়ি দিয়ে জেগে ওঠে৷ তখন ওতে কান পাতলে শোনা যায় শোঁ শোঁ, সাঁই সাঁই, ঠুকঠাক, ঢকাং ঢকাং শব্দ৷ তারপর ঝমঝম ঝমাঝম করে একটা বড়সড় জোয়ানমত ট্রেনগাড়ী দৌড়ে যায়৷ আবার চুঁইচুঁই, ঘটাংঘটাং এরপরে ছ:-ঘিসস, ছ:-ঘিসস করে হাঁপের টান টেনে টেনে একটা বুড়োমত মালগাড়ী যায়৷তারপরও রেললাইনটা জেগেই থাকে, যদিও আর গাড়ীটাড়ি আসবে না সেই কাল রাত্তিরের আগে; তবু ও জেগে জেগে অপেক্ষা করে সকালের পাখীগুলোর৷