খোঁজাখুঁজি

Sunday, February 1, 2009

ছাঁটা ফুলের আসন

দমুকে বললাম দেখ নিজের জীবন থেকে একটা কিছু লিখতে হবে, যা কোনোদিন কাউকে বলা হয় নি । দমু বলল লিখে ফেলো, সমস্যা কি? আমি বললাম না মানে --- না বলা কথা । দমু বলল তাতেই বা সমস্যা কি? খুকীর গল্প লিখে দাও না । ও গল্প তো কেউ জানে না । আমি জিজ্ঞাসা করলাম কোন খুকী? দমু বলল : খুকীটা আমি-খুকী হতে পারে, তুমি-খুকী হতে পারে , অথবা সেই-খুকীও হতে পারে । আসলে আমাদের এখানে তো আমি-খুকী, তুমি-খুকী বা সেই-খুকীর গল্পগুলো উল্টেপাল্টে এরটা তার ঘাড়ে চাপিয়ে দিলেও খুব একটা ভুল হয় না । কোথায়ও না কোথায়ও গিয়ে সব খুকীদের গল্পগুলৈ একইরকম হয়ে যায়।

Sunday, November 23, 2008

The Legends of Khasak

হে পাঠক, আপনি "মাকোন্দো' চেনেন, দেখেছেন ম্যাজিক রিয়ালিজমের অনেক আঁকিবুকি ও জলছাপ ৷ হে অভিজ্ঞ পাঠক, আজ আপনাকে মাকোন্দো'র মতই এক প্রত্যন্ত ও বিচ্ছিন্ন জনপদ "খাসাক'এর পট দেখাতে চাই ৷


ও ভি ভিজয়নের "খাসাকিন্তে ইতিহাসম' মালয়ালম ভাষায় প্রকাশিত হয় ১৯৬৯ সালে৷ মনে রাখতে হবে মার্কেজের 'একশো বছরের নি:সঙ্গতা' সবে প্রকাশিত এবং সলমন রুশদীর "মধ্যরাত্রির সন্তান' তখনও ভুমিষ্ঠ হয় নি৷

Sunday, October 26, 2008

সুরক্ষাচক্র, এবং /অথবা মুঠোয় পেষার গল্প

বছর তিনেক আগে আমার বন্ধু গোপাল, গুরগাঁও থেকে বাড়ী বদলে দিল্লী চলে গেল -- কারণ গুরগাঁওতে ওর বাড়ীটি অতিরিক্ত সুরক্ষিত হওয়ায় ওর নাকি খুব অসুবিধে হত। গুরগাঁওতে অফিসের কাছে একটা বাড়ীতে থাকত। থাকত মানে, ওর নামে ভাড়া নেওয়া ছিল, কখনও সখনও খুব রাত হলে সেখানে গিয়ে ঘুমোত। সেখান থেকে দেড়ঘন্টা যাতায়াতের দূরত্বে দিল্লী গেল এক বছর পূর্ণ না হতেই। আমরা খুব অবাক হয়েছিলাম। "সুরক্ষা' কারো অপছন্দ হতে পারে কিভাবে, তা ঠিক বুঝে উঠতে না পেরে ওকেই জিজ্ঞাসা করায় ও বিস্তারিত ব্যাখ্যা করে। সে কথায় পরে আসছি।

Saturday, August 9, 2008

এক্স ক্রোমোজোম

হিঞ্জেওয়াড়ি ফেজ - ৩ : রাত ৯.৩০
----------------------------
অফিস থেকেই দেখা যাচ্ছিল বাইরেটা কিরকম মিশমিশে অন্ধকার হয়ে গেছে ৷ তার সাথে নাগাড়ে চিপচিপে বৃষ্টি ৷ এই এসইজেডটায় এখনও বিশেষ কোম্পানি আসে নি ৷ চতুর্দিকে কনস্ট্রাকশানের কাজের ঠ্যালায় সমস্ত রাস্তায় রাবড়ির মত পুরু কাদাবালির স্তর ৷ আজকে তো এসপিএম বলেছে গাড়ীতে নিয়ে নামিয়ে দেবে, তাতেই এই ১০টা অবধি থেকে যাওয়া ৷ নাহলে এই ১০টার বাসে চাঁদনি চক গেলে আর টমটম পাওয়া যায় না ৷ সাড়ে নটার পরই টমটম বন্ধ হয়ে যায় ৷

Thursday, September 6, 2007

দুষ্টু মেয়ের খোঁজে

"বাংলা শিশুসাহিত্যের ছোটোমেয়েরা' , লেখক শিবাজী বন্দ্যোপাধ্যায়, প্রকাশক গাঙচিল।


নেহাত্ ঘটনাচক্রে বইটি প্রকাশ হবার দিন দুই আগেই হাতে আসে। চমৎকার প্রচ্ছদ ও মুদ্রণ পারিপাট্য। তখনও "অপ্রকাশিত' হওয়ায় বইটির প্রতি একটা কৌতুহল জাগেই , আরো বেশী হয় নামটি দেখে। কালো ও হলুদ প্রচ্ছদে হলুদ রঙে অর্ধবৃত্তাকারে লেখা "যখনই ঘুম ভেঙে যায় তখনই দেখি জেগে আছি'। রুমু বলেছিল না? হ্যাঁ রুমুই তো বলেছিল। মনে পড়ে যায় রুমুর মত আরো সব ছোটো ছোটো মেয়েদের কথা। দুর্গা, রাণু, আলি-ভুলি, মিচকিদের কথা।

Sunday, September 17, 2006

একটা পুজো, দুইটা পুজো

কড়ে আঙুলে গুনে গেঁথে রাখি কয়টা পুজো দেখলাম। স্কুলে সব্বাই জিগ্যেস করবে তো "কটা ঠাকুর দেখলি রে"? অথচ, কোনোবারই সংখ্যা দশ ছাড়ায় না। অথচ, অন্যেরা কত কত ঠাকুর দেখে। চারদিনই দেখে। কলকাতায় থাকতাম সময়ে তো একদিন বাবা নিয়ে বেরোত। তাও প্রায় দিনেদিনেই। সন্ধ্যের পর থেকে তো বাবা যাবে 'বনফুলে'। বিজয়ার দিন বাবা নিয়ে যেত আউট্রাম ঘাটে, আর অল্প একটু অন্ধকার হতেই ফেরত। সেখানেও মাত্র ২-৩ টে ঠাকুরই দেখা হত। অত তাড়াতাড়ি শুধু বাড়ীর ঠাকুরই দুই একখান আসে তো।

Saturday, January 7, 2006

থোড় বড়ি খাড়া

'৯৫ সালের বইমেলায়, নির্ঝঞ্ঝাটে বই দেখার জন্য একটি অপেক্ষাকৃত ফাঁকা দোকানের সন্ধানে ঘুরতে ঘুরতে "থীমা"তে যে বইটির প্রচ্ছদ দেখে থমকে দাঁড়িয়েছিলাম, তার নাম 'থোড় বড়ি খাড়া"। লেখক কল্যাণী দত্ত। কমলা রঙের হার্ড কভারে সাদাকালো ছবি আঁকা, ১৩১ পৃষ্ঠার কৃশকায় বইটির প্রতিটি পাতায় যত্নের ছাপ। প্রচ্ছদ ও অলঙ্করণ পূর্ণেন্দু পত্রী। এমন নয়নশোভন বই বাঙ্লায় খুব যে বেশী দেখা যায় তা নয়।